ঢাকাFriday , 29 August 2025
  • অন্যান্য
                   

২৭ দিনে প্রবাসী আয় এল ২ বিলিয়ন ডলার

webmks
August 29, 2025 1:42 pm । ১০৫ জন
Link Copied!
                        যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে ভিজিট করুন (webmks.com) ওয়েবসাইট
         

চলতি আগস্ট মাসের প্রথম ২৭ দিনে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় (রেমিট্যান্স) দেশে এসেছে। এই সময়ে দেশে এসেছে মোট ২০৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত আছে। কোনো কোনো মাসে তা ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। প্রবাসী আয় বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, অর্থ পাচার কমে আসায় অবৈধ হুন্ডি ব্যবসা কমে গেছে। এ ছাড়া ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল রয়েছে। এ জন্য বৈধ পথে আয় আসা বেড়েছে।