ঢাকাSaturday , 30 August 2025
  • অন্যান্য
                   

গাজায় তীব্র সংঘাত : নিহত এক ইসরায়েলি সেনা, নিখোঁজ

webmks
August 30, 2025 9:51 am । ১৮৫ জন
Link Copied!
                        যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে ভিজিট করুন (webmks.com) ওয়েবসাইট
         

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে তীব্র সংঘাত শুরু হয়েছে ইসরায়েলি বাহিনীর। শনিবার স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া এ সংঘাতে ইতোমধ্যে এক জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১ জন এবং নিখোঁজ অবস্থায় আছেন আরও ৪ সেনা।

ইসরায়েলি সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল আই২৪ এবং জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। চ্যানেল আই২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে গাজা সিটির দিকে অগ্রসর হচ্ছিলেন ইসরায়েলি সেনারা। সে সময়ে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রতিরোধের মুখে পড়েন তারা।