ঢাকাSaturday , 30 August 2025
  • অন্যান্য
                   

আদা-পেঁয়াজের ঝাঁঝ বাড়ছে বাজারে, নেই কোনো সুখবর

webmks
August 30, 2025 9:44 am । ১৪৪ জন
Link Copied!
                        যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে ভিজিট করুন (webmks.com) ওয়েবসাইট
         

এক মাসের বেশি সময় ধরে ঢাকায় পেঁয়াজ, রসুন ও আদার দামে চড়াভাব চলছে। কাঁচাবাজারগুলো ঘুরে দেখা গেছে, দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৮০ টাকায় ঠেকেছে। তবে দেশি রসুন কিছুটা স্বস্তিদায়ক হলেও বিদেশি রসুনের দাম দ্বিগুণের কাছাকাছি। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ ও আমদানির জটিলতায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ক্রেতারা মনে করেন, কার্যকর বাজার নিয়ন্ত্রণের অভাবেই দাম এভাবে বেড়ে চলেছে।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকায়। আবার মান ও আকারভেদে ৮৫ টাকাও চাইছেন কিছু বিক্রেতা। একই দামে পাওয়া যাচ্ছে ভারতীয় পেঁয়াজও। ক্রেতাদের অভিযোগ, প্রতিদিন বাজারে এলেই আগের দিনের চেয়ে দাম কিছুটা বেড়ে যাচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি সরবরাহ ও আমদানি ব্যয়ের চাপেই এই অস্থিরতা।