ইতিহাসের প্রতিটি যুগে মহান আল্লাহ মানবজাতিকে সঠিক পথ দেখানোর জন্য নবী ও রাসুলকে প্রেরণ করেছেন। মুহাম্মদ (সা.) ছিলেন আল্লাহর সর্বশেষ রাসুল এবং তাঁর আগমন ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা। তিনি কেন আরব ভূমিতে আগমন করলেন, তার পেছনের কারণ ও তাৎপর্য নিম্নে তুলে ধরা হলো।
১. আরব সমাজের অবস্থা
রাসুল (সা.)-এর আগমনের আগে আরব সমাজ নৈতিক অবক্ষয় ও অরাজকতার চরমে পৌঁছেছিল। তৎকালীন আরব সমাজের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল:
মূর্তিপূজা ও কুসংস্কার: আরবরা মূর্তিপূজা, কুসংস্কার ও জাহিলিয়াতের (অজ্ঞতার) গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল।
মূর্তিপূজা ও কুসংস্কার: আরবরা মূর্তিপূজা, কুসংস্কার ও জাহিলিয়াতের (অজ্ঞতার) গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল।
নারীর অবমাননা: নারীদের কোনো মর্যাদা ছিল না। তাদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তারা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত ছিল। কন্যাসন্তানদের লালন-পালনের ব্যয়ভার, যুদ্ধে পরাজিত হলে শত্রুদের হাতে দাসত্বের শিকার হওয়া বা বিয়ের পর জামাতার কাছে অপমানিত হওয়ার ভয়ে আরবরা কন্যাদের জীবন্ত কবর দিত।




