তেল ও গ্যাস গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের পাশাপাশি দৈনন্দিন বিভিন্ন কাজে লাগে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীদের পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, প্রতিবছর তেল ও গ্যাস থেকে বায়ুদূষণের ফলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বে হাজার হাজার মানুষের অকাল মৃত্যু ও ব্যাপক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা তৈরি হয়। তেল ও গ্যাসের কারণে হাঁপানি, শিশুর অকাল জন্মসহ ক্যানসারের বিস্তৃতি ঘটছে। গবেষণায় মাটিতে তেল ও গ্যাস ড্রিল থেকে শুরু করে গাড়ি বা গ্যাসের চুলা থেকে নিষ্কাশনের শেষ ধাপ পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়। প্রতিটি পর্যায়ে তেল ও গ্যাসের দূষণ কতটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, তা পর্যালোচনা করা হয়।




