ঢাকাSaturday , 30 August 2025
  • অন্যান্য
                   

মাঝ আকাশে ৪৪ সেকেন্ডে ৪,৩০০ ফুট নামল বিমান, আহত ২ যাত্রী

webmks
August 30, 2025 9:52 am । ১৩৩ জন
Link Copied!
                        যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে ভিজিট করুন (webmks.com) ওয়েবসাইট
         

মার্কিন বিমান পরিষেবা সংস্থা স্কাইওয়েস্টের একটি যাত্রীবাহী বিমান আকাশে উড্ডয়নরত অবস্থায় মাত্র ৪৪ সেকেন্ডে ৪ হাজার ফুট নিচে নেমে যাওয়ায় আহত হয়েছেন ২ জন যাত্রী। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা।

এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সন্ধ্যার দিকে কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেন শহর থেকে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের উদ্দেশে যাত্রা শুরু করে স্কাইওয়েস্টের সেই উড়োজাহাজটি। আকাশে ৩৯ হাজার ফুট ওপরে ওঠার পর হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হয় বিমানটিতে এবং মাত্র ৪৪ সেকেন্ডের মধ্যে ৩৯ হাজার ফুট উচ্চতা থেকে বিমানটি নেমে আসে ৩৪ হাজার ৬৫০ ফুট উচ্চতায়।