দেশের বাজারে ‘ওয়ালপ্যাড ১১জি’ মডেলের নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট কম্পিউটার এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ১০.৯৫ ইঞ্চি ফুল এইচডি (হাই-ডেফিনেশন) আইপিএস পর্দার ট্যাবলেট কম্পিউটারটির রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞাপ্তি এ তথ্য জানিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সংবাদ বিজ্ঞাপ্তি বলা হয়েছে, মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টাকোর প্রসেসরে চলা ট্যাবলেট কম্পিউটারটিতে রয়েছে ৮ গিগাবাইট র্যাম এবং সংস্করণ ভেদে ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা। মালি জি৫৭ এমসি২ জিপিইউ থাকায় দ্রুত বিভিন্ন অ্যাপ ব্যবহারের পাশাপাশি স্বচ্ছন্দে উন্নত রেজল্যুশনের গেমস খেলা যায় ট্যাবলেট কম্পিউটারটিতে।




