১. ভিটামিন এ
সময়: সকালে খাবার খাওয়ার পর খেতে হবে।
কারণ: এটি ফ্যাট-সলিউবল (চর্বিতে দ্রবণীয়) ভিটামিন। তাই সামান্য চর্বিযুক্ত খাবারের সঙ্গে খেলে শোষণ বাড়বে।
উপকার: চোখের দৃষ্টি, ত্বকের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।
২. ভিটামিন বি-কমপ্লেক্স
সময়: সকালে নাশতার আগে বা নাশতার সঙ্গে খেতে হবে।
কারণ: খালি পেটে বা হালকা খাবারের সঙ্গে ভিটামিন বি ভালো শোষণ হয়। এটি শক্তি উৎপাদনে সাহায্য করে, তাই দিনের শুরুতে খেলে বেশি ভালো। স্নায়ুকে উত্তেজিত করে, ফলে ঘুমের ব্যাঘাত হতে পারে, তাই রাতে না খাওয়াই ভালো।
উপকার: স্নায়ু ও মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি ক্লান্তি দূর করতে সাহায্য করে।
৩. ভিটামিন সি
সময়: দিনের যেকোনো সময় খাবারের পর খাওয়া ভালো।
কারণ: পানিতে দ্রবণীয়, সহজে শোষিত হয়। খালি পেটে খেলে অ্যাসিডিটি হতে পারে, তাই খাবারের পর খাওয়া ভালো।
উপকার: রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে, ত্বকের কোলাজেন গঠন করে। অ্যান্টি–অক্সিডেন্ট ত্বকের তারুণ্য ধরে রাখে।




