ঢাকাFriday , 29 August 2025
  • অন্যান্য
                   

সিলেটে ‘হারিয়ে’ গেছেন নেদারল্যান্ডসের কোচ…

webmks
August 29, 2025 1:45 pm । ১০০ জন
Link Copied!
                        যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে ভিজিট করুন (webmks.com) ওয়েবসাইট
         

শিরোনাম দেখে ভড়কে যাবেন না। সত্যিই, নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান কুক সিলেটে হারিয়ে গেছেন। সিলেট বলে ভাববেন না প্রকৃতি আর সৌন্দর্যে অভিভূত হয়ে হারিয়ে গেছেন। ঘটনা সেটাও নয়।

একটি ইউরোপীয় দেশের জাতীয় দলের কোচ। তাঁর আশপাশে সব সময় নিরাপত্তাকর্মীরা থাকেন। থাকেন আরও অনেকেই। এর মধ্যে তিনি কোথায় হারাবেন? এমন প্রশ্ন আপনার মাথায় আসারই কথা।  

কিন্তু নেদারল্যান্ডসের কোচ কুক যে সত্যিই আজ অদৃশ্য হয়ে গিয়েছিলেন! অন্তত নেদারল্যান্ডসের মিডিয়া ম্যানেজার কোরে রুটগার্ডের কাছে তো অবশ্যই। ভদ্রলোকের বাংলাদেশে এসে একটা অম্লমধুর অভিজ্ঞতা হচ্ছে। সাংবাদিকদের আগ্রহ দেখে একদিকে খুশি হচ্ছেন, কিন্তু তাঁদের সামলাতে হিমশিমও খাচ্ছেন।