ঢাকাFriday , 29 August 2025
  • অন্যান্য
                   

ফ্রিল্যান্সার আইডি কার্ড না থাকলে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছেন না ফ্রিল্যান্সাররা

webmks
August 29, 2025 2:14 pm । ১৫৭ জন
Link Copied!
                        যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে ভিজিট করুন (webmks.com) ওয়েবসাইট
         

ফ্রিল্যান্সার আইডি কার্ড ছাড়া ফ্রিল্যান্সাররা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে ২০২০ সালের নভেম্বর থেকে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) নামের এক সংগঠনের মাধ্যমে ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে ফ্রিল্যান্সার আইডি কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা দেশে আনার সময় ৪ শতাংশ প্রণোদনা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় না। পাশাপাশি প্রতিবছর কার্ড নবায়নের জন্য দেড় হাজার টাকা খরচ হওয়ায় অনেকেই ফ্রিল্যান্সার আইডি কার্ড করেন না। ফ্রিল্যান্সারদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ফ্রিল্যান্সার আইডি কার্ড বাধ্যতামূলক করেনি বাংলাদেশ ব্যাংক। এর পরও বিভিন্ন ব্যাংক ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্ট খোলার সময় ফ্রিল্যান্সার আইডি কার্ড চাচ্ছে।